শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৪ পিএম, ২০২২-০৭-২০
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ধর্ষণ মামলার আসামী নাজমুল ইসলাম(২৩)কে জেল হাজতে প্রেরণ করেছেন জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ আদালতের বিঞ্জ বিচারক নাসিরুল হক জেল হাজত প্রেরণের নির্দেশ দেন।
নাজমুল ইসলাম জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক খোকশাবাড়ি ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহ আলমের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, নাজমুল ইসলাম প্রতিবেশী শিমলা কলেজ ছাত্রীর সাথে প্রেম বিনিময় চলে আসছিল। দীর্ঘদিন ধরে নাজমুল ইসলাম প্রেমের নাটক ও বিয়ের প্রলোভনে গত ২৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখ সকালে খোকশাবাড়ি ইউনিয়নের দিয়ার পাঁচিল গ্রামের ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল মান্নানের বাড়িতে কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং বলে আমি এখন সমস্যায় রয়েছি পরে বিয়ে করবো। এই বলে নাজমুল ইসলাম ধর্ষিতাকে বাড়ি থেকে বিদায় দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।
পরে ধর্ষিতা বিষয়টি তার আত্বীয় স্বজনদের অবগত করে।
ধর্ষিতার আত্বীয় স্বজন ছেলের পরিবারের নিকট বিচার চাইলে ছেলের পরিবার প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা ও বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় দৌড়ঝাঁপ শুরু করে।
অবশেষে ধর্ষিতা সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হবার আশংকায় গত ২৩ জানুয়ারি ২০২১ তারিখে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় যার নং- ৩৯/২০২১।
সদর থানা পুলিশ তদন্ত শেষে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতে চার্জসিট দাখিল করেন।
এই মামলায় আসামী ধর্ষক ও তার সহযোগীরা হাইকোর্ট থেকে আগাম জামিনে মুক্তি পেয়ে বাদীকে মামলা তুলে নেবার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখানোসহ বেপড়ুয়া হয়ে উঠে। এর এক পর্যায়ে বাদীনি বিপাকে পড়ে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতে একটি পিটিশন দায়ের করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited